বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:৩১ পিএম
উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
expand
উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৫ হাজার টাকা ও ২০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, এম.এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিঞ্জি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মোঃ কাউসার হোসেন (২৪), মোঃ আব্দুল-কারিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন এবং অর্থ পাচারের চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে সেগুলো GSM Gateway ডিভাইসে ব্যবহার করে একই সঙ্গে শতাধিক সিম সক্রিয় রাখত।

এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ, প্রতারণার টাকা এবং অবৈধ লেনদেন পরিচালনা করা হতো। চক্রটি নিজস্ব জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিলো।

এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন