রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২ হাজার ৭শ ৬৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে গত বৃহস্পতিবার, শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির তথ্য মতে, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ সহ মোট ১০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫ টি বাস, ৪টি ট্রাক, ৩৩ টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪ টি বাস, ৩ টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২১৮ টি সিএনজি ও ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৩টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ১৬ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ২৩৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ১৫ টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ৭২ টি মোটরসাইকেলসহ মোট ২৭৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৩ টি বাস, ৪ টি ট্রাক, ৩৭ টি কাভার্ডভ্যান, ১০৮ টি সিএনজি ও ১৮১ টি মোটরসাইকেলসহ মোট ৫৬৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৬৬ টি গাড়ি ডাম্পিং ও ৩৬৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন