শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের সিদ্ধান্ত অমান্য করেই জ্বলছে বাতি, চলছে দোকান 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম
সরকারের সিদ্ধান্ত অমান্য করে রাজধানীতে চলছে শপিংমল, দোকান
expand
সরকারের সিদ্ধান্ত অমান্য করে রাজধানীতে চলছে শপিংমল, দোকান

সরকারের সিদ্ধান্ত অমান্য করে রাজধানীতে চলছে শপিংমল, দোকান। জ্বালানি সাশ্রয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করার নতুন সিদ্ধান্ত নেয় সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, “সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে। এটা সরকারি-বেসরকারি সকল অফিস ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে।”

এছাড়া মার্কেট-শপিংমলও বিকেল ৬টার পর আর খোলা রাখা যাবে না বলে জানান তিনি।

তবে সরেজমিনে আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও মিরপুর ১০ এর শাহআলী মার্কেট ও আশপাশের দোকান, মিরপুর-১ এর অধিকাংশ শপিংমলের দোকান সন্ধ্যা ৬ টার পরেও খোলা রাখতে দেখা গিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন