

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরান ঢাকায় এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন বংশাল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী মো. আদিল।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বংশাল থানাধীন পুরান মোঘলটুলি মালিটোলা এলাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড ও বংশাল থানা এলাকার বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয় এসব ঈদ সামগ্রী। উপহার পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, ‘মানুষের উন্নয়নে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
আয়োজনকারী বংশাল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী মো. আদিল বলেন, ‘প্রতিবছরই আমি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় মানুষকে সহযোগিতা করার সময় একবার আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। হামলা-মামলা, জেল খেটেও আমরা বিএনপি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যাতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকে, এলাকাবাসীর কাছে দোয়া চাই।’
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘দল করে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য দল করবে।’
তিনি আরও বলেন, ‘ঘরবাড়ি- রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না। ময়লা পরিষ্কার করলে ১০০ টাকার বেশি নেয়া যাবে না। ময়লা পরিস্কার রাখতে হবে৷
মন্তব্য করুন