বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর আলোকিত আলীপুর ব্রিজ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পিএম
সংস্কার শেষে আলীপুর ব্রীজ
expand
সংস্কার শেষে আলীপুর ব্রীজ

দীর্ঘ প্রায় ১৭ বছর অন্ধকারে ডুবে থাকার পর কেরানীগঞ্জের ইটাভাড়া সেতু (আলীপুর ব্রিজ) আবারও আলোকিত হয়েছে। ফ্যাসিস্ট আমলে চুরি ও নষ্ট হয়ে যাওয়া ব্রিজের লাইট পুনঃস্থাপন করা হয়েছে। ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) আলীপুর, হয়রতপুর এলকায় ব্রিজের নতুন লাইট উদ্বোধন করেন আমান উল্লাহ আমান।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও চলাচলের সুবিধা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ সেতুটি অন্ধকারে থাকায় দুর্ঘটনা ও অপরাধের ঝুঁকি বাড়ছিল।

তিনি আরও বলেন, জনগণের কষ্ট লাঘব করতে যা যা প্রয়োজন, আমরা তা করব। কেরানীগঞ্জকে আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

স্থানীয় বাসিন্দারা ব্রিজে আলোর ব্যবস্থা হওয়ায় স্বস্তি প্রকাশ করে জানান, এতদিন অন্ধকারের কারণে রাতে চলাচলে ভয় ও ঝুঁকি ছিল, এখন পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন অবহেলায় থাকলেও নতুন করে আলোকসজ্জা চালুর ফলে এলাকাবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন