বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৬:৪১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামপুরের মীর হাজীরবাগের পাইকরাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী লাকি আক্তার (১৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তারা স্বামী সজিব।

নিহত লাকি আক্তার ভোলা সদর রতনপুর গ্রামের হারুনু অর রশীদ এর মেয়ে লাকি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

শ্যামপুর থানার এসআই মো. শাহাদাৎ বলেন, ঐ বাসা থেকে আজ বিকাল ৪ টার সময় তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত একমাস আগে তারা স্বামী স্ত্রী পরিচয়ে ঐ বাসায় উঠেন। তারা দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছিল।

পুলিশের ধারনা পারিবারিক কলহের জের ধরে স্বামীই তাকে গলা কেটে হত্যা করে পালিয়েছে। তার স্বামী কে গ্রেপ্তার চেষ্টা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন