বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand

রাজধানীর সায়দাবাদে অভিযান চালাতে গিয়ে খিলগাঁও জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সায়েদাবাদ রেলক্রসিংয়ের পাশে তাকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সায়েদাবাদ রেল ক্রসিংয়ের পাশে অজ্ঞাত মাদককারবারীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank