

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেব্রুয়ারি মাসের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৮ কোম্পানির শেয়ারেরদর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ৬২৬ কোটি টাকা।
রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১০৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৯৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকার।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৫০ কোটি ২০ লাখ ৪১ হাজার টাকা। আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৮ কোম্পানির, দর কমেছে ১৬২ কোম্পানির। একইসঙ্গে ৬২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য করুন

