বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রোজার মাসে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে গ্রাহকরা বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। এ সময় কাউন্টার লেনদেন বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রমজান শেষ হলে ব্যাংকের দাপ্তরিক ও লেনদেনের সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে। বর্তমানে (রমজানের বাইরে) গ্রাহক লেনদেনের সময় সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X