বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
পীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
expand

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর নুরজাহান বেগম নুরি (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জাবরহাট ইউনিয়নের মালঞ্চ গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নুরজাহান বেগম নুরি পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বরবাড়ি চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের স্ত্রী। পরিবার ও স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ওষুধ কেনার জন্য নসিবগঞ্জ বাজারে যান নুরজাহান বেগম ওষুধ নিয়ে ফেরার পথে চৌরঙ্গী বাজার এলাকায় এসে তিনি বাড়ি ফেরার রাস্তা ভুলে যান।

একপর্যায়ে তিনি বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মালঞ্চ গ্রামে চলে যান। পরে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে মাইকিং করার পাশাপাশি পীরগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মালঞ্চ গ্রামের বিমলের পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা নুরজাহান বেগম নুরি হিসেবে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, নুরজাহান বেগম নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধারের বিষয়টি পুলিশকে জানান। তিনি আরো বলেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank