রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একই হাসপাতালে দীর্ঘদিন কর্মরতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:৩৩ এএম
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালে কর্মরত আছেন সে বিষয়টিও দেখা হচ্ছে। খুব দ্রুত ঠিকঠাক করার জন্য ব্যবস্থা নেয়া হবে। দায়িত্ব গ্রহণের কেবল ১০-১২ দিন হলো আস্তে আস্তে সব ঠিক করা হবে।

রোববার (০১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

এ সময় মন্ত্রী ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বলেন, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নত করার চেষ্টা থাকবে আমাদের। এই এলাকার মানুষ যেনো স্বাস্থ্য সেবা পায়। সে বিষয়ে আমরা সজাগ থাকবো। হাসপাতাল সুপারকে বলা হয়েছে যা যা প্রয়োজন। আমাদের জানালে আমরা সেভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দিতে পারবো।

তিনি আরো বলেন, জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফটের ব্যবস্থা করে দেয়া হবে।

আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি।

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X