

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি বলেছেন, সমাজের অন্ধ, পঙ্গু, বধির, বোবা ও নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৪ মার্চ) টাঙ্গাইল শিশু একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্ধ, পঙ্গু, বধির, বোবা ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে আসে। এই আনন্দ থেকে যেন সমাজের কোনো মানুষ বঞ্চিত না হয়, সে জন্য সমাজের বিত্তবানদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
এ সময় বাংলাদেশ অক্ষম অসহায় পুনর্বাসন সংস্থার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
