সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা সহ মুচলেকা দিল ব্যবসায়ী

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে থাকেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা।
expand
ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে থাকেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা।

টাঙ্গাইলের ভূঞাপুরে মাঝেমধ্যে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে থাকেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। এই অপরাধে বেশ কয়েকবার উপজেলার মাংস ব্যবসায়ীদের গুণতে হয়েছে মোটা অংকের জরিমানা। তবু বেশি লাভের আমায় এমন নেক্কারজনক কাজ করে থাকেন তারা।

আজ শনিবার (২৯ নভেম্বর) ভূঞাপুর যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কের পাথাইলকান্দি বাজারে এমনি এক ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন আশরাফুল ইসলাম (২৭) নামে এক মাংস ব্যবসায়ী।

দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ঐ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।

এসময় ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ আবু তাহের এবং থানা পুলিশ সদস্য সহ বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান- উপজেলার পাথাইলকান্দি বাজারে দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে আশরাফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি এরকম অসুস্থ গরুর জবাইকৃত মাংস পুনরায় অন্য কোথাও বিক্রি করবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X