

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে সরকার। শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, এর নতুন নাম রাখা হয়েছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
এ বিষয়ে শহীদ এম.মুনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক নুরুজ্জামান বলেন, নাম পরিবর্তন করে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে। কলেজের নাম পরিবর্তন হওয়ার কারণে হাসপাতালের ও নাম পরিবর্তন হবে। আমরা খুব শীঘ্রই চিঠি দিবো।
নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন