শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় এলাকায় ফিরে বিএনপি নেতার হাত-পা ভাঙল আ.লীগ নেতাকর্মী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতার হাত ও পা ভেঙে দিয়েছে আ.লীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা মহসিন কবিরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসিন কবির (৩৫) শ্রীউলা গ্রামের মৃত. সালাম সরদারের ছেলে। সে শ্রীউলা ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক।

আহত মহসিন কবির জানান, ৫ আগস্টের পর থেকে এলাকায় আ.লীগ নেতাকর্মীরা পলাতক ছিল। ঈদের আগের দিন এলাকায় ফিরেছে। ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আতাউল্লাহ্ এই সব আ.লীগ নেতাকর্মীদের শেল্টার দিচ্ছেন। আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠণের বিভিন্ন পর্যায়ের পদধারী রাশেদ, নাছিম, সাহেদ, জাহাঙ্গীরসহ ১০-১২ জন আতর্কিতভাবে পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আমার উপর আতর্কিতভাবে হামলা চালায়।

স্থানীয়রা জানিয়েছে, হামলাকারীরা এলাকার আধিপত্য বিস্তার করছে। আ.লীগ সরকারের সময়ে তাণ্ডব চালিয়েছে বর্তমান সময়ে এসেও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আজ মহসিন কবিরকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে দুই হাত ও দু পা ভেঙে দিয়েছে। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। হামলাকারীরা সব সন্ত্রাসী লাকী বাহিনীর সদস্য।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, মারপিট হয়েছে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন