

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ঘটনাটি ঘিরে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত আসে।
বহিষ্কৃতরা হলেন—শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কী ঘটেছিল
এর আগে, সোমবার (২ মার্চ) দুপুরে শ্যামনগর উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল-এর প্রতিনিধি সামিউল মনিরের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাবে ঢুকে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং ইট ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। পুলিশ তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এরই প্রেক্ষাপটে কেন্দ্রীয় যুবদলের এ বহিষ্কারাদেশকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।
মন্তব্য করুন