রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম
‎মিঠাপুকুর হাসপাতাল
expand
‎মিঠাপুকুর হাসপাতাল

‎রংপুরের মিঠাপুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় শিশুসহ আরও ১০ জন গুরুতর আহত হয়েছে।

‎শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট শালমারা বিল এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত জেলেরা হলেন শালমারা এলাকার মিলন মিয়া (৩৬) ও আবু তালেব (৫৮)।

এলাকাবাসী জানায়, দুপুরে বড় হযরতপুর ইউনিয়নের ছোট শালমারা বিল এলাকায় একটি বড় পুকুরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। সেই বজ্রপাতে সখীপুর এলাকার দুইজন মারা যায়। এসময় আরও ৯ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।‎

‎মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মৃত্যু হয়েছে ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন সবাইকে বৈরি আবহাওয়ায় খোলা মাঠ, বিল ও জলাশয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন