শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংগ্রাম জয় করে স্বাবলম্বী টুলি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে টুলি বেগমের হাতে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়।
expand
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে টুলি বেগমের হাতে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়।

সন্তানদের অবহেলায় জীবিকার তাগিদে নিজেই অটোরিকশার স্টিয়ারিং ধরেছিলেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া গ্রামের টুলি বেগম। দীর্ঘদিন অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করা এই সংগ্রামী নারী এবার পেলেন নিজের একটি অটোরিকশা -প্রধানমন্ত্রীর উপহার হিসেবে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশে টুলি বেগমের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ একটি প্রতিনিধি দল।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে টুলি বেগমের হাতে তুলে দেওয়া হয় একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা। পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি।’

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, টুলি বেগমের অসহায়ত্বের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরই তাকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী তারা তার পাশে দাঁড়িয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কোনো অসহায় মানুষের খবর পেলেই প্রধানমন্ত্রী দ্রুত সহায়তার উদ্যোগ নেন। টুলি বেগমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন