রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
expand
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঝড়ো বাতাসের পর উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল প্রায় ৬টার দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এই রুটে ফেরি চলাচল চালু করা হয়।

এর আগে বিকেল বিকেল ৪টা ২৫ মিনিট এর দিকে ঝড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে উঠলে নৌদুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এ সময় নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এদিকে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৫টা ৫৫ মিনিট থেকে এই রুটে লঞ্চ চলাচলও শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঝড়ো বাতাস থেমে পরিস্থিতির উন্নতি হওয়ায় বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে বর্তমানে যানবাহনের কোনো সিরিয়াল নেই। এই রুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন