রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
expand
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

তীব্র ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ঘাট সূত্রে জানা গেছে, হঠাৎ ঝড়ো হাওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে মাঝনদীতে কোনো ফেরি অবস্থান করছিল না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করে। তবে হঠাৎ আবহাওয়ার অবনতির কারণে সব ধরনের নৌযান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন