

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় রাজবাড়ী রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরসহ আশপাশের এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য ১১ দলীয় জোটের ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান, জেলা সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশীদ, পৌরসভা শাখার আমীর ডা. মো. হাফিজুর রহমান, সদর উপজেলা আমীর অধ্যাপক মো. হেলাল উদ্দিন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহাম্মদ খান এবং পৌরসভা শাখার সেক্রেটারি মাওলানা মো. লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী আন্দোলন আরও বেগবান করা হবে। পাশাপাশি জনগণকে এসব দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন