শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত
expand

পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীপক চন্দ্র শীল (৪৭) কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

দীপক চন্দ্র শীলের বাবা বিজয়কৃষ্ণ শীল জানান, বেশ কয়েকদিন ধরে দীপকচন্দ্র শীল জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কয়েকদিন চিকিৎসা শেষে তার প্লাটিলেট কমে গেলে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank