শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে তার কাটার সময় ব্যক্তি আটক, বিভিন্ন মালামাল উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand

পিরোজপুর পৌর এলাকার আদর্শপাড়া জামে মসজিদের পাশে কয়েকটি বাসাবাড়ির বৈদ্যুতিক তার কাটার সময় মো. হোসাইন খান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, হোসাইন খান ৩-৪টি বাসাবাড়ির বৈদ্যুতিক তার কাটছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, গত প্রায় এক বছর ধরে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় বাসাবাড়ির বৈদ্যুতিক, টেলিফোন, ইন্টারনেট ও ডিসের তারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক রয়েছে।

স্থানীয়দের আরও দাবি, আটক হোসাইন খানের কাছ থেকে বৈদ্যুতিক তার, টেলিফোন ও ইন্টারনেটের তার, ডিসের তারসহ বিভিন্ন মালামাল এবং বাসাবাড়ির হাঁড়ি-পাতিল পাওয়া গেছে। তবে উদ্ধার হওয়া এসব মালামালের প্রকৃত মালিকানা এবং চুরির সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন লাভলু বলেন, রাত সাড়ে ৩টার দিকে আদর্শপাড়া জামে মসজিদের পাশে কয়েকটি বাসাবাড়ির তার কাটার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

এদিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, এর আগেও ওই এলাকায় তারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া গত শনিবার রাতে শহরের সিআইপাড়া এলাকায় দুটি বাসাবাড়ি থেকেও তারসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসিব হোসাইন বলেন, হোসাইন খান নামে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank