রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ধর্ষণের পর জোড়া খুনের ঘটনায় আটক ২

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
পাবনায় ধর্ষণের পর জোড়া খুনের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ
expand
পাবনায় ধর্ষণের পর জোড়া খুনের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ

পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যা করে নাতনীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করেন ঈশ্বরদী থানা পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুজ্জামান৷

আটককৃতরা হলেন, একই এলাকার নুরুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল এবং মফেজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম। এর আগে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনী জামিলা আক্তার (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এসময় জামিলাকে খুঁজে না পেয়ে চারদিকে অনুসন্ধান শুরু হয়। পরে বাড়ি থেকে কিছু দূরের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব, পুলিশ, ডিবি ,সিআইডি, ডিএসবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X