শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-৪ আসনে জয় পেলেন লুৎফুজ্জামান বাবর 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এই সংসদীয় আসনের মোট ১৪৯টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট।

এদিকে সকাল থেকেই মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর ১৪৯টি কেন্দ্রে ভোটারদের অভূতপূর্ব সমাগম লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাবরকে প্রতিনিধি হিসেবে পেয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করলেও ভোটের মাঠে বাবরের জনপ্রিয়তার কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X