রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় হাম-রুবেলার টিকাদান শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
expand
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, সারাদেশের ৩০ উপজেলায় সরকার বিশেষ এ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা।

তিনি আরও জানান, এই তিন উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, জেলা হাসপাতাল ও উপজেলা হাসপাতালের ৩টি স্থায়ী ও ৩৬টি অস্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন