

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।
সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন, বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।
বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
তবে ছুটির এ সময়ে সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।
মন্তব্য করুন