

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল ৩টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন কয়লাবাড়ি, কানসাট বাজার ও পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জেমারুল ওরফে জেম (৩৬), পিতা মৃত রফিক, সাং: কয়লাবাড়ী; মোঃ সুহেল (৩৪), পিতা মোঃ রবু, সাং: কানসাট বাজার; মোঃ মুরুজ আলী (২৬), পিতা মোঃ রবু, সাং: কানসাট বাজার; মোসা: ইরিনা বেগম (২০), পিতা মৃত হানিফ মন্ডল, সাং: পিরোজপুর। সকলের থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় (১৫ গ্রাম, ১২ গ্রাম, ১৫ গ্রাম ও ১০ গ্রাম)।
পরে আটক চারজনের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ১৬ (ষোল) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চতুর্থ আসামিকে ২ (দুই) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
মন্তব্য করুন