বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে হোমিও চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand

নাটোরের চাদপুর বাজারে আনারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার চাদপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে চাদপুর বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার দাশমারিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসেছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank