বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
সিংড়ায় হত্যাকাণ্ডের শিকার জিয়া পরিষদের সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিম
expand
সিংড়ায় হত্যাকাণ্ডের শিকার জিয়া পরিষদের সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিম

নাটোরের সিংড়ায় মোঃ রেজাউল করিম (৫৩) নামে এক সহকারী অধ্যাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন এবং সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সিংড়া উপজেলার ৪নং কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রেজাউল করিম ছাবেদ আলীর ছেলে।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X