বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, ৭ দালাল আটক

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৬:২৭ পিএম
সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান
expand
সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিফ আল তাওহীদের নেতৃত্বে র‍্যাব-১১ এর একটি দল অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, বিল্লাল (৩১),আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।

সূত্রে জানা যায়, আটককৃতের মধ্যকার চারজনকে ১০ দিনের এবং চার জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে আটকদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

অভিযানকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন