বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ধর্ষণসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১০

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক ও ধর্ষণ মামলার আসামি মো: হুমায়ূন কবিরসহ (২৫) বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃদের কাছ থেকে পঞ্চাশ পুড়িয়া হেরোইন ও দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো: হুমায়ূন কবির (২৫), ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ (২২), মো. সবুজ (২৭), মো. আরাফাত হোসেন (৪০), মিতুল হোসেন (২১), এস এম মামুন (৫২), কাশেম ঢালী (৪৮), সবুজ মোল্লাসহ (৩৫) আরও দুই জন। এর মধ্যে মো: রফিক আকন্দের ছেলে মো: হুমায়ূন কবিরকে (২৫) ধর্ষণের মামলায় ( মামলা নং- (৪৪) গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক বলেন, অভিযানে গ্রেফতার মোট ১০ জনের মধ্যে এক জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা ও বাকিদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X