

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের মধ্যে ৪টিতে বিজয় পেয়েছে বিএনপি প্রার্থীরা। একটি আসনে বিজয়ী হয়েছে ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির আব্দুল্লাহ আল আমিন।
নির্বাচনের দিন নির্বাচনী পরিবেশ ও ভোট গ্রহণ নিয়ে কোনো প্রার্থীর অভিযোগ না থাকলেও এবার ফলাফল নিয়ে বিতর্ক উঠতে শুরু করেছে।
নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন নতুন করে ভোট গণনার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনে বিভিন্ন কেন্দ্রে ভোট ও ফলাফল কারচুপির অভিযোগ করছেন অনেকেই। ভোট পুনরায় গণনার আবেদনের কথাও বলছেন। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনে চিঠি দিব।’
উল্লেখ্য বৃহস্পতিবার অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৩ হাজার ৬০৩ ভোটে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীকে এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯৯৬ ভোট।
মন্তব্য করুন
