

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া এলাকায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটি প্রাকৃতিক ডাকের সাড়া দিতে বসত ঘরের পেছনে গেলে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আলি মোল্যা (৫০) শিশুটিকে মুখ বেধে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে।
এসময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক আলি মোল্যা পালিয়ে যায়। ঘটনাটি লোক জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আলি মোল্যাকে আটক করে পুলিশে দেয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত আলি মোল্যা কলাবাড়ীয়া এলাকার মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন