শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

নড়াইলে পরাজিত ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ২ নারীসহ ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার গাবতলা এলাকয়া এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থক মো. নাজমুল ইসলাম, মো. সেলিম, মো. হাবিবুর রহমান, মো. হাসান, মো. সাইফুল ইসলাম, আমেনা বেগম, আমিরোন বেগম, মো. সিফাতসহ আরিফ হোসেন। অন্যদিকে বিএনপি সমর্থক মো. ফয়েজুর রহমান, মো. রুমান, মো. সাইফুল হোসেন রাব্বি, মো. ইসমাইল ও হাবিব।

কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলামের সমর্থকদের অভিযোগ, বিকেলে তাদের ওপর ধানের শীষের লোক অতর্কিত হামলা চালায়।

তবে এ অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকরা বলেন, কলস প্রতীকের সমর্থকরা আমাদের ধানের শীষের অফিস ভাংচুর করতে আসে। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, কলস প্রতিকের সমর্থক ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X