

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নের দর্জিপয়ারী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওসমান গনির বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, সদস্য জুয়েল হাসান, যুবদল নেতা কামরুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা এ ধরনের সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন
