শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সেতু নয় যেন মৃত্যু ফাঁদ, চরম ঝুঁকিতে জনজীবন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু
expand
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের ভাষায়, এটি এখন আর সেতু নেই, এটি যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও বাধ্য হয়ে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের জন্য এটি একমাত্র ভরসা।

স্থানীয়রা জানান, সেতুটির ওপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষি পণ্য পরিবহন, জরুরি রোগী আনা-নেওয়া এবং দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় অটোরিকশা চালকরাও আতঙ্ক নিয়ে সেতুটি পার হন। একসঙ্গে দুটি অটোরিকশা চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, প্রতিদিন শত শত মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সেতুটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন জনসাধারণ। এবিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস জানান, ভোরাঘাট সেতুটি ১৯৯৫ সনে নির্মাণ করা হয়েছিল।

বর্তমানে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কার ও নতুন একটি করে করার জন্য প্রস্তাবনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, ভোড়াঘাট ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রীজটি নতুন করে নির্মান করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন