শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে জনসাধাণকে সোচ্চার থাকার আহ্বান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
expand
মাদকের বিরুদ্ধে জনসাধাণকে সোচ্চার থাকার আহ্বান

সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, মাদকের বিরুদ্ধে শুধু সরকারের নয়, দলের প্রতিটি নেতাকর্মীকেও সোচ্চার হতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফুলকুচি গ্রামে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি জনবান্ধব দল হিসেবে সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। দেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে হলে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইসমাইল আহমেদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাফকাত হোসেন রকি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন