

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুলছাত্র গাজী দিল হোসেন নিরব হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রুমান (১৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার উত্তর কামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুমান ওই এলাকার হাফিজুর রহমান সুমনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালে সংঘটিত স্কুলছাত্র গাজী দিল হোসেন নিরব (১৭) হত্যা মামলায় রুমান এজাহারনামীয় আসামি হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন