মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশি শাড়ি বিদেশি বলে বিক্রি, তিন দোকান মালিককে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
দেশি শাড়ি বিদেশি বলে বিক্রি, মানিকগঞ্জে তিন দোকানকে জরিমানা
expand
দেশি শাড়ি বিদেশি বলে বিক্রি, মানিকগঞ্জে তিন দোকানকে জরিমানা

মানিকগঞ্জে নকল কসমেটিকস বিক্রি এবং দেশি শাড়ি বিদেশি বলে প্রতারণার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার(১৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে নকল প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ‘ফাতেমা কসমেটিকস’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেশি কাপড় বিদেশি বলে বিক্রি করার অভিযোগে একই আইনের ৪৫ ধারায় ‘রনজিৎ ক্লথ স্টোর’-কে ১০ হাজার টাকা এবং ৪৪ ধারায় ‘পালকি ফ্যাশন’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্রেতাদের আসল পণ্য এবং ন্যায্যমূল্যে প্রোডাক্ট পেতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন