বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
expand
আটক সুব্রত কুমার বিশ্বাস

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে সেলফি পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে শিবালয় থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সুব্রতকে আটক করা হয়। তিনি উপজেলার বেলতা গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, মহাসড়কের উথুলী-পাটুরিয়া মোড়ে যাত্রী ওঠানামার জন্য সেলফি পরিবহনের বাস স্টপেজে একটি সংঘবদ্ধ চক্র বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা আদায় করছিল। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চক্রের ২-৩ জন পালিয়ে যায়। এ সময় সুব্রতকে ১ হাজার ৫৬০ টাকাসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পাটুরিয়া ঘাটের সেলফি পরিবহন মালিক সমিতির প্রতিনিধি সুলতান হোসেন বলেন, উথুলী মোড়ে সমিতির নিজস্ব লোকজনকে সরিয়ে প্রতিটি বাস থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছিল। পুলিশ অবগত হলে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন নিশ্চিত করে বলেন, চাঁদা আদায়ের অভিযোগে সুব্রতকে আটক করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X