

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু রিয়ামনি ধর্ষণ মামলায় আসামী সুজনকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সুজন মিয়া লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
আদালত ও মামলার বিবরণে প্রকাশ, ৮ বছর বয়সের এক শিশু গত ২০১৯ সালে ৩১ মে বিকেলে তার মায়ের সাথে লালমনিরহাট আদালত পাড়ায় এসেছিল। তারা সেখানে বাসের জন্য অপেক্ষা করছিল। আদালত চত্ত্বর ঘুরে দেখার কথা বলে ওই শিশুকে আদালতের পিছনে ভুট্টা ক্ষেতে নিয়ে যান দুরআত্নীয় সুজন মিয়া। সেখানে সুজন ওই শিশুকে জোরপুর্বক ধর্ষণ করে ফেলে চলে যায়। পরবর্তিতে ওই শিশু কান্না করতে করতে তার মায়ের কাছে পৌছলে সোড়গোল পড়ে পুরো আদালত চত্ত্বর।
পরে এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় সুজন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ শুনানী শেষে বুধবার আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করেন আদালত। রায়ে বলা হয়, শিশুধর্ষণের দায়ে আসামী সুজন মিয়ার যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। জরিমানার অর্থ ক্ষতিপুরণ বাবদ ওই শিশুর পরিবারকে প্রদানের আদেশ দেয়া হয়। মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি/স্পেশাল পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা ছিল। খোদ আদালত চত্বরের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে এমন পাশবিক নির্যাতন চালানো হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।


