

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এবং রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনোয়ার হোসেন (৫৫) ও রাকিব হোসেন (৩০)। রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা ও টিউবওয়েল মিস্ত্রি।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে মজুচৌধুরীরহাটের দিকে বাস যাচ্ছিল। রাকিব মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বাসের সাইট নিতে গিয়ে চাপা পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনোয়ার বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল একটি সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, রাকিবের মৃত্যুর ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন