

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হাসিবুল ইসলাম মোল্লা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নে কুশলীবাসা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসিবুল ইসলাম ওই এলাকার তোয়াজ উদ্দিন মোল্লার ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাসহ মৃগীরোগে ভুগছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে আছরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাসিবুল। এরপর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।শনিবার সকালে স্থানীয় এক যুবক বাগানে গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে একটি মরদেহটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে সন্ধ্যা ৭ টার সময় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান,ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। মরদেহটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এটি হত্যা নাকি মৃত্যু তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে বলা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন