মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরকে পিটিয়ে হত্যা, ৫৫ ঘণ্টা পর থানায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পিএম
আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার বাবা
expand
আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার বাবা

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবা নামে এক কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জন আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রায় ৫৫ ঘণ্টা পর অবশেষে সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। তিনি জানান,মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শামীমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যাপারে অনীহা প্রকাশ করা হচ্ছিল। তার পরিবার জানিয়েছিল মামলা করলে নতুন ঝামেলা তৈরি হবে। সে কারণে তারা মামলা করতে চাচ্ছিল না।

এরআগে,শনিবার দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।এসময় দরবার শরিফে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিহত শামীম ওই দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হামলায় তাঁর তিন অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন।

রোববার দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে বিকেল ৫টায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তার দাফন করা হয়।

এ ঘটনায় এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে পুলিশ বলে জানিয়েছে প্রশাসন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন