মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হামজাকে যুবদল নেতার লিগ্যাল নোটিশ

কু‌ষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম
মুফতি আমির হামজা
expand
মুফতি আমির হামজা

কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডি‌সি) বদলি হ‌য়ে আসার জন‌্য ২০ থে‌কে ৩০ কো‌টি টাকা ব‌্যয় ক‌রে‌ছেন এমন বক্তব‌্যে ঘিরে সেই ব‌্যক্তি বা প্রতিষ্ঠানের নাম-পরিচয় প্রকাশের জন্য কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের মাধ্যমে নোটিশটি পাঠান সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদ‌লের আহবায়ক র‌বিউল ইসলা‌ম।

নোটিশে বলা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুৎবার আগে আলোচনায় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা দাবি করেন,কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক বদলি হয়ে এ জেলায় আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, ঘুষ ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ উত্থাপন করা হলেও সংশ্লিষ্টদের নাম প্রকাশ না করায় বিষয়টি আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ অথবা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে র‌বিউল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কে বা কারা এই কাজে জড়িত তিনি তাদের নাম প্রকাশ করুক।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জিয়ারখী ইউনিয়ন যুবদ‌লের আহবায়ক এ নো‌টিশ‌ পা‌ঠি‌য়ে‌ছেন। আমির হামজা কুষ্টিয়ায় ডি‌সি বদলি হ‌য়ে আস‌তে ২০ থে‌কে ৩০ কো‌টি টাকা দি‌তে হয় বক্তব্য দি‌য়ে‌ছেন। তিনি জনসম্মুখে নাম প্রকাশ করুক।

তবে এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন