

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় বিশেষ অভিযানে চালিয়ে সাড়ে ৮ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মোল্লাতেঘড়িয়া হাউজিং সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার রবিউল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্য পেয়ে মোল্লাতেঘড়িয়া হাউজিং সড়ক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এসময় আরও দুইজন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটককৃত রবিউল ইসলামের কাছে থাকা দুইটি ঔষধের কাটুনে থেকে ৮ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। আটককৃত রবিউলসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
