সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
বিজিবি মোতায়েন
expand
বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ২০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, দক্ষিণ-পশ্চিম যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনে এই বাহিনী কাজ করছে। এর মধ্যে কুষ্টিয়া সেক্টরের অধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার ১১টি উপজেলায় ৬টি সংসদীয় আসনের নিরাপত্তা নিশ্চিত করছে।

তিনি আরও জানান,নির্বাচনী দায়িত্ব পালনে কুষ্টিয়া ও রাজবাড়ীতে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে ১৫ প্লাটুনের বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি দৌলতপুর উপজেলায় অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়,দুর্গম সীমান্ত ও চরাঞ্চলে মোটরসাইকেল টহল এবং নৌপথে স্পিডবোট ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সঙ্গে সমন্বয়ে যৌথ ডমিনেশন টহল, ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট, K-9 ডগ স্কোয়াড ও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি আরও জানায়,অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি। সম্প্রতি দৌলতপুরে অভিযানে একজন চোরাকারবারী আটকসহ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন,আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন