শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার বিচারের দাবিতে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৮:০৭ পিএম
রামিসা হত্যার বিচার ও শিশু নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খুলনায় ফুলকুঁড়ি আসরের মানববন্ধন
expand
রামিসা হত্যার বিচার ও শিশু নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খুলনায় ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

খুলনায় শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী।

শনিবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সহকারী পরিচালক আবু হানিফ সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর পরিচালক মো. আরিফুল ইসলাম। তিনি শিশুদের নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিন দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো— রামিসা হত্যাকাণ্ডের দায় স্বীকারকারী আসামির দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা, এ পর্যন্ত সংঘটিত ধর্ষণ মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে শিশুদের সুরক্ষায় একটি স্বাধীন শিশু অধিকার সুরক্ষা কমিশন গঠন করা।

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু রাষ্ট্রের নয়, সমাজেরও দায়িত্ব। শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করারও দাবি জানান তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন