শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই সনদ-গণভোটের জনরায় বাস্তবায়নে গড়িমসি করা ফ্যাসিস্টের চরিত্র’ 

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
expand
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ ও গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি করা ফ্যাসিস্টের চরিত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩ এপ্রিল) খুলনার শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে মহানগর ছাত্রশিবিরের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান না করার ফলে বিগত স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই, সরকারকে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের আলোকে দেশ পরিচালনার লক্ষ্যে গণভোটের রায়কে অবিলম্বে কার্যকর করতে হবে।

অবিলম্বে সংস্কারের পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়ে সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, সরকার শুধু জুলাই সনদের বিরোধিতাই করছে না, বরং তাদের সামগ্রিক কর্মকাণ্ডই সংস্কারের বিপক্ষে অবস্থানকে স্পষ্ট করছে। দ্রুত পদক্ষেপ না নিলে ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন